শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অদক্ষতা লুকানো: নীরব আত্মবিনাশের এক বিপজ্জনক রূপ—-মোঃ সেলিম উদ্দীন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন; ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী হারুনুর রশীদ: দোয়া ও সমর্থন প্রত্যাশা।

৩১ দফা বাস্তবায়নে উন্নয়ন কর্মসূচি আরও জোরদার হবে: অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার,

৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হবে, যার মধ্যে খাল খনন কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে—এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

সোমবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিলন মিয়া, পলাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, বিএনপি নেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এনটিভি প্রতিনিধি জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং সাংবাদিক সফিউল আলম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর