শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মোঃ রিয়াজুল ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪ জানুয়ারী) রাত ৮ টায় ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিনীর মতবিনিময় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মোকাদ্দেস আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা আরা আপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রভাষক রাজিমুল হক, বিপিএড শিক্ষক ময়নাল হক,কৃষক দলের সাবেক সভাপতি আবুল কাশেম,ভূরুঙ্গামারী সদর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহফুজার রহমান মামুন ব্যাপারী,ভূরুঙ্গামারী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাসুদ মোল্লা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আন্ধারীঝাড় ইউনিয়নের আবু হাসান সোহেল মনা।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির চৌরাস্তার নিবেদিত কর্মী ঝন্টু,আজাহার,সাবেক মেম্বার ওসমান আলী, তোফাজ্জল হোসেন ও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর