শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক

স্মৃতির ধুলো

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

স্মৃতির ধুলো
মোহাম্মদ রাসেল হাসান

লহুর আদরে তুমি বহুদিন আসো না,
বিদায়ের শেষ মুহূর্তে ওগো ওগো তুমি কেঁদো না।
স্মৃতির পাতায় ধুলো জমেছে অনেক কাল ধরে,
হৃদয় আমার জীর্ণ এখন,বিষাদে ভরা ঘরে।
​তুমি বলেছিলে সবই তো মায়া, সবই তো ক্ষণিকের খেলা,
তবু কেন আজ নামছে আঁধার,
ফুরালো প্রাণের মেলা?
অশ্রু তোমার মুক্তো হয়ে ঝরুক ধূসর পথে,
আমি থাকবো দাঁড়িয়ে একা, শূন্য কোনো রথে।
​পেছনে তাকিও না প্রিয়
সময় হয়েছে যাওয়ার,
ভালোবাসাটুকুই সম্বল থাক, এ যে ঋণ শুধবার।
যেখানে থামলো আমাদের পথ, সেখানে থাকুক ঘাস,
নিঃশব্দে আজ হোক তবে আমাদের এই শেষ উপহাস।
​লহুর আদরে তুমি বহুদিন আসো না,
বিদায়ের শেষ মুহূর্তে ওগো তুমি কেঁদো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর