বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২০৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আলহাজ সরকার টুটুল ‎তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎
‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহারপুর মৌজায় নিজ ক্রয়কৃত আবাদি জমিতে জোরপূর্বক পানি সেচ দেওয়া এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমনি মোল্লা (৪৪) তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগকারী মোঃ মোমনি মোল্লা (এনআইডি: ৮৮১৮৯১০৯৬৮০৫৪, জন্ম তারিখ: ০৭ আগস্ট ১৯৮২), পিতা– মোঃ জাফর মোল্লা, মাতা– মোছাঃ আমেনা খাতুন, সাং– মনোহারপুর, ডাকঘর– বারুহাস, থানা– তাড়াশ, জেলা– সিরাজগঞ্জ।
‎
‎অভিযোগে তিনি উল্লেখ করেন, মনোহারপুর মৌজায় তাঁর মায়ের নামীয় ও নিজ ক্রয়কৃত মোট ২১৩ শতাংশ আবাদি (নাল) জমি রয়েছে। উক্ত জমির খারিজ খতিয়ান নং ২০২৬-১০০০০১ এবং দাগ নং ৫৩৪, ৫৪৬ ও ১১৫।
‎
‎অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মোঃ রিপন সরকার (২৮), পিতা– মৃত রওশন সরকার এর যোগসাজশ ও নির্দেশে ছানোয়ার (৪৫), পিতা– মৃত বজলার সরকার; সজিব সরকার (২০) ও সুজন সরকার (২৪), উভয়ের পিতা– ছানোয়ার সরকার; মোক্তার হোসেন ঘুগু (৪০), পিতা– মৃত সুলতানা সরকার এবং পিয়াস সরকার (১৮), পিতা– মুক্তার হোসেন ঘুগু—সকলেই সাং– মনোহারপুর, ডাকঘর– বারুহাস, থানা– তাড়াশ—দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি, হাসুয়া, বাংলা ইত্যাদি) নিয়ে অভিযোগকারীর খারিজকৃত খতিয়ানের ৫৩৪ ও ৫৪৬ দাগভুক্ত জমিতে প্রবেশ করে শ্যালো মেশিন থেকে জোরপূর্বক পানি সেচ দিতে শুরু করে।
‎
‎এ সময় অভিযোগকারী মোঃ মোমনি মোল্লা ও জহুরুল আকন্দ (৬৪), পিতা– মনসব আকন্দ, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেচ দিতে নিষেধ করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। উল্লেখ্য, উক্ত দাগভুক্ত জমিতে জহুরুল আকন্দ এবং তাঁর ভাই মোঃ মাহফুজ (৫৫), পিতা– অজ্ঞাত, সাং– ছয়াধানগড়া, থানা– সিরাজগঞ্জ সদর, জেলা– সিরাজগঞ্জ এরও অংশীদারিত্ব রয়েছে।
‎
‎পরবর্তীতে গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর সহযোগীদের হত্যার হুমকি দিয়ে মারমুখী হয়ে তেড়ে আসে। এতে তারা ভীতসন্ত্রস্ত হয়ে প্রাণরক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
‎ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জহুরুল আকন্দ (৬৪), রফিকুল ইসলাম (৫৫), পিতা– মৃত আছালত সরকার; মোঃ মাহাতাব সরকার (৩২) এবং মোঃ মকলেস (২৭), উভয়ের পিতা– শহীদ সরকারসহ আরও অনেকে ঘটনাটি দেখেছেন, শুনেছেন ও জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রয়োজনে তারা সাক্ষ্য প্রদান করবেন বলেও জানান।
‎
‎উক্ত ঘটনার প্রেক্ষিতে নিরুপায় হয়ে ভুক্তভোগী মোঃ মোমনি মোল্লা তাড়াশ থানায় হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ