মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার সারাদেশে দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড এমপিদের প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ ডিসি-ইউএনও-চেয়ারম্যানকে, প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ

বাঁশখালীর ঘোনাপাড়ায় ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ঘোনাপাড়া সুন্নি জাগরণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদে জোহর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ার আনছুর আলী জামে মসজিদের সামনের মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত মুফতি নেছার উদ্দিন মুনিরী আল-কাদেরী (মা.জি.আ.)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ আরফাত।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.), চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম আল-কাদেরী।

প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশেমী (মা.জি.আ.) এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা রবিউল হাসান দায়েমী (মা.জি.আ.)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুর রহমান আল-কাদেরী, মাওলানা মিজানুর রহমান আল-কাদেরী ও মীর আহমদ সাহেব।

মাহফিলে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ৯নং ওয়ার্ড ঘোনাপাড়ার সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব তৈয়ব মিয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, ফজলুল কাদের সাহেব ও আব্দুল ওহাব চৌধুরী।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মহানবী ﷺ-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় বক্তারা ধর্মীয় অনুশাসন মেনে চলা, নৈতিক চরিত্র গঠন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মাহফিলে বিভিন্ন সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ঘোনাপাড়া সুন্নি জাগরণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সার্বিক সহযোগিতা প্রদান করে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ, ঘোনাপাড়া শাখা, পশ্চিম চেচুরিয়া, বাঁশখালী।

পরিশেষে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি দরুদ ও সালাম পেশ এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং মাহফিলের আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী সবার কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর