বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রংপুর পল্লী জনপদ হাউজিং সোসাইটিতে দিনব্যাপী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

​রংপুরের দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প ‘পল্লী জনপদ’ ক্যাম্পাসে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক মিলনমেলা, বনভোজন ও বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। পল্লী জনপদ হাউজিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আবাসন প্রকল্পের দুই শতাধিক সদস্য ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
​সকাল থেকেই উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দিনব্যাপী কর্মসূচির শুরুতে ছিল মধ্যাহ্নভোজ, তারপর শুরু হয় শিশু ও অভিভাবকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট। পল্লী জনপদের ফ্ল্যাট মালিক ও প্রতিনিধিদের সন্তানদের জন্য আয়োজিত কোরআন তেলওয়াত, কবিতা আবৃত্তি, নাচ, গান ও যেমন পারো তেমন সাঁজো প্রতিযোগিতায় ছোটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

​প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পল্লী জনপদকে একটি ‘একান্নবর্তী পরিবার’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “আমরা এখানে যারা বসবাস করি, তারা একে অপরের সুখে-দুখে পাশে থাকব—এটাই আমাদের অঙ্গীকার। এখানকার উন্মুক্ত পরিবেশ শিশুদের বেড়ে ওঠার জন্য অত্যন্ত সহায়ক।”

​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপদের সাধারণ সম্পাদক জনাব রাশিদুল করিম। তিনি উৎসবকে সফল করায় সকলকে ধন্যবাদ জানান এবং জনপদে বেড়ে উঠা সন্তানদের নৈতিক শিক্ষার পাশাপাশি আদাব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি জোর দেন। সভাপতির বক্তব্যে জনাব মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এ ধরনের সামাজিক মেলবন্ধন বজায় রাখার আহ্বান জানান। এসময় ফ্ল্যাট মালিকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোয়াজ্জিমা নাহিদ, শাহনাজ বাহার, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম ও তাহেরা আকতার বানু প্রমূখ।

​সন্ধ্যার পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার রংপুরের শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পল্লী জনপদের নিজস্ব সদস্যদের পরিবেশনা। বিশেষ করে সহসভাপতি মোয়াজ্জিমা নাহিদ এবং কার্যকরী সদস্য শাহনাজ বাহার ও পারভীন আক্তারের সুচারু সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে রংপুর অঞ্চলের ভায়াইয়া গানের শুরে সবাইকে মেতে থাকতে দেখা যায়।

​অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল সংবর্ধনা পর্ব। পল্লী জনপদের বাসিন্দা জনাব মোঃ আব্দুর রাজ্জাক পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিএম পদে পদোন্নতি পাওয়ায় তাকে সোসাইটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে ব্যাংকিং খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন এবং তাকে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউসার ইকবাল। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তাহেরা আকতার বানু, সাইফুল ইসলাম ও ছাইদুল ইসলাম গোলাপ। অনুষ্ঠানের সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র, যেখানে ১১ জন ভাগ্যবান বিজয়ী পুরস্কার লাভ করেন।
​উল্লেখ্য, রংপুর পল্লী জনপদ সরকারি একটি গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প, যেখানে বর্তমানে ২৭২টি ফ্ল্যাট রয়েছে। এই ধরনের আয়োজন বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর