মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন

রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক এম দিদারুল আলম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি

গত (১২ সেপ্টেম্বর) শনিবার মাদ্রাসা রাউজান উপজেলার হলদিয়া আমিরহাট গফুর শাহ বাণিজ্য বিতান চতুর্থ তলায় আস-সুফফাহ্ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার হলরুমে দিনব্যাপি অনুষ্ঠান সম্পন্ন হয়।অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা ও পরিচালক মাওলানা তাজ মুহাম্মদ রিজভীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ সোলাইমান মাইজভান্ডারি প্রতিষ্টানের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আজমীর শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্জ মোহাম্মদ শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি শিক্ষক ও রাউজান প্রেসক্লাবের সহসভাপতি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম কাদেরী।মাহফিলে প্রধান বক্তা ছিলেন তরুণ ইসলামি চিন্তাবিদ বিশিষ্ট শায়ের ও পূর্বগুজরা মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা মোহাম্মদ সালামত রেজা কাদেরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ মাসুদ রেজা কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ জামাল উদ্দিন,। না’ত পরিবেশন করেন শায়ের মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক কাদেরী। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান এর আরবি শিক্ষক হাফেজ মোহাম্মদ সাকিব রেজা কাদেরী, হাফেজ মোহাম্মদ জোনায়েদ,বাংলা শিক্ষক মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন মুন্না, সাবেক শিক্ষক মোহাম্মদ মুস্তফা রেজা,ভবন মালিক মোহাম্মদ মোরশেদ হোসেন চৌঃ, মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন,শায়ের মাওলানা মোহাম্মদ নঈমুল হক নঈমি,হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ,মোহাম্মদ নেজাম উদ্দিন,মোহাম্মদ আলী প্রমুখ।সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রদের পরিবেশনায় পবিত্র খতমে কুরআন,খতমে গাউসিয়া, নাতে মুস্তাফা অনুষ্ঠিত হয়। পরে চারজন নতুন শিক্ষার্থীকে পবিত্র কোরআনে পাকের সবক প্রদান করেন হাফেজ মাওলানা মুহাম্মদ সাকিব রেজা কাদেরী।ঐ সময় তিনি শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিশেষে মিলাদ-ক্বিয়াম ও আখেরি মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর