মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান। সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত। ‎পবিত্র রমজান মাসে মহিষখলা বাজারে কয়লা-পাথরবাহী ট্রাকের দাপট, ধুলা-শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী। ভুরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া

চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করেন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর