শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রমাদান ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, গুনাগরি শাখা। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে স্থানীয় অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক জনাব আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ মাহমুদ আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার মাস। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি মোহাম্মদ মাহমুদ আলম বলেন, রমজানের এই পবিত্র মাসে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাংকের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রমাদান ফুডপ্যাক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাবে।
আয়োজনে ছিল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, গুনাগরি শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর