বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীনের মনোনয়নে গোদাগাড়ী – তানোর উপজেলার নেতাকর্মীরা চাঙ্গা

দৈনিক সোনালী সময় / ৩৪৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরেই রাজশাহী-১ (গোদাগাড়ী – তানোর) আসনে পালটে গেছে বিএনপির রাজনীতির দৃশ্যপট। এ আসনে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। রাজশাহীর ১গোদাগাড়ী – তানোর উপজেলার বিএনপির রাজনীতি দীর্ঘ সময় মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনের নিয়ন্ত্রণে না থাকলেও তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বে দ্বন্দ্ব, সংঘাত আর ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা অল্প সময়েই হয়ে উঠেছেন চাঙা। তার মনোনয়নে গোদাগাড়ী – তানোর উপজেলায় বিএনপির রাজনীতিতে ফিরেছে ভারসাম্য। আসনটি ফিরে পেতে নেওয়া হয়েছে সবার উদ্যোগে সমন্বিত পরিকল্পনা।

রাজশাহী -১ গোদাগাড়ী – তানোর উপজেলায় বিএনপির নতুন নেতৃত্ব মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনকে বিজয়ী করতে নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে। গোদাগাড়ী – তানোর বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেছেন। তিনি বুধবার সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। মনোনয়ন বঞ্চিত গোদাগাড়ী – তানোরের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা হলে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন সকলকে সব ভেদাভেদ ভুলে দলের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের আহ্বানে সাড়া দেন তার বিরোধীরা। সবাই তার কাছে ছুটে যান। শুভেচ্ছা জানান। নির্বাচনে দৃঢ়ভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।

রাজশাহী -১গোদাগাড়ী -তানোর উপজেলার সিনিয়র নেতারা বলেন বিএনপি বড় দল। এখানে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। একটি আসনে একজনই মনোনয়ন পাবেন। রাজশাহী -১ গোদাগাড়ী – তানোর আসনে শরিফ ভাই মনোনয়ন পেয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। কোনো ধরনের দূরত্ব না রেখে আমরা সর্বোচ্চ শ্রম আর মেধা দিয়ে এ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছি।

মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন বলেন, আমরা যারা বিএনপি করি, তারা সবাই একই পরিবারের সদস্য। একসঙ্গে বাস করলে ভাইয়ে-ভাইয়ে মান-অভিমান হতেই পারে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। দলের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ