শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শোক সংবাদ বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল । ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সৌদি আরব আল খারিজ শহরে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিকের মৃত্যু; বিশিষ্ট ব্যবসায়ী ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি জনাব শাহজাহান বাবু হাসপাতালে ভর্তি সৌদিআরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত রাউজানে গর্জনীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। সুনামগঞ্জ সদর উপজেলার প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত হতে চান মো. আবুল হায়াত,

বিশিষ্ট ব্যবসায়ী ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি জনাব শাহজাহান বাবু হাসপাতালে ভর্তি

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহজাহান বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রাত সাড়ে বারোটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এতে হাসপাতালে ভর্তি সহ সার্বিক বিষয়ে দেখভাল করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব শহিদুল আলম লাবু। তিনি ভোর ৫ টা পর্যন্ত জনাব শাহজাহান বাবুর সাথে হাসপাতালেই অবস্থান করেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ (CCU) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আপাতত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
​এদিকে, জনাব শাহজাহান বাবুর দ্রুত আরোগ্য কামনায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের প্রিয় সহকর্মীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।”
​তার পরিবার ও সমিতির পক্ষ থেকে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর