শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শোক সংবাদ বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল । ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সৌদি আরব আল খারিজ শহরে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিকের মৃত্যু; বিশিষ্ট ব্যবসায়ী ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি জনাব শাহজাহান বাবু হাসপাতালে ভর্তি সৌদিআরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত রাউজানে গর্জনীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। সুনামগঞ্জ সদর উপজেলার প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত হতে চান মো. আবুল হায়াত,

বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল ।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল

আমির হোসাই
স্টাফ রিপোর্টার

বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন না বলে হুশিয়ারী করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা)আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, তাহিরপুরে যারা চাকরি করতে আসে তারা টাকা দিয়ে আসতে হয়,এখন টাকা দিয়ে যেতে হবে বলে পাউবোর দায়িত্বশীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইসিদের সর্তক করেন।

তিনি বলেন,আমি হাওর পাড়ের সন্তান আমি সব কিছু বুঝি,আমি যখন তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলাম।তখনও আমি হাওর পাড়ের কৃষকদের পাশে রাতদিন কাজ করেছি। তাই অনুরোধ করবো আমাকে বাধ্য করবেন না। অনিয়মে কোন ছাড় দেয়া হবে না,কঠোর পদক্ষেপ নেয়া হবে, তখন কঠিন পরিস্থিতির শিকার হবেন।

২৭ মার্চ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঝুঁকিপূর্ণ আলমখালী বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,পাহাড়ি ঢলের পানিতে ফসল রক্ষা বাঁধের কোনো ক্ষতি হলে কোনো ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম দূর্নীতিসহ সকল কাজেই জিরওট্রলারেন্স নীতি নিয়ে কাজ করছেন তা সবার মাথায় রাখতে হবে। পাউবোর দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, পিআইসিরা টাকার চেক নিতে গেলে কোনো টাকা রাখা হয় তাহলে এর জবাবদিহি করতে হবে। মাথায় রেখে কাজ করবেন। আর আপনারা সমগ্র হাওর রক্ষা বাঁধ গুলোতে পরিবেশ বান্ধব বাঁধ নির্মাণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী মামুন হাওলাদার,ওসি আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ বিএনপি নেতাকর্মী সমর্থক ও হাওর পাড়ের কৃষকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর