সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

হয়রানিমুক্ত সেবায় দৃষ্টান্ত স্থাপন করছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী

প্রতিবেদকের নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: সেবাপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে সহজ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করেছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী। আধুনিক ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রমের সমন্বয়ে অফিসটিতে এখন পাসপোর্ট সেবা হয়ে উঠেছে অনেক বেশি স্বচ্ছ, গতিশীল ও হয়রানিমুক্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইনে আবেদন, নির্ধারিত সময় অনুযায়ী বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষ কঠোরভাবে নিয়মনীতি অনুসরণ করছে। ফলে অতীতের দীর্ঘসূত্রতা ও দালালচক্রের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে।
সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখন নির্ধারিত ফি পরিশোধ করে সরাসরি অফিস থেকে দ্রুত সেবা পাচ্ছেন। কোনো প্রকার অতিরিক্ত অর্থ প্রদান কিংবা হয়রানির শিকার হতে হচ্ছে না বলে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
অফিস সূত্র আরও জানায়, সেবার মান উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যা সেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে নাগরিকদের আরও উন্নত সেবা প্রদান করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ সরকারি সেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্যও উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর