বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইউসিসিএ লিমিটেডের সভাপতি এম আবুল হোসেন শাহ নির্বাচিত পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, ঝিনাইগাতীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত! বিপুল মজুদ উন্মোচিত: তেলের সংকটে সিন্ডিকেট, র‍্যাব-৭’র অভিযান। বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়। শিক্ষার গুণগত মানে এগিয়ে মশিউর রহমান ডিগ্রী কলেজ, নীলফামারীর গর্ব রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়! ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার।

ঝিনাইগাতীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ঝিনাইগাতীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ডেফলাই এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর (Slow Loris) উদ্ধার করে নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একদল স্বেচ্ছাসেবী ও বনবিভাগের সমন্বয়ে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেন আপন শিক্ষা পরিবারের রমজান, স্থানীয় সেচ্ছাসেবী সজিব, ‘হাতির খবর ও সচেতনতা’ গ্রুপের রহমত আলী, এলিফ্যান্ট রেসপন্স টিম মধুটিলার মো. আরফান আলী, মো. রাজ্জাক, রাব্বি এবং রাঙটিয়া রেঞ্জের গজনী বিটের জিয়াউর রহমান প্রমূখ।

 

এ বিষয়ে বনবিভাগের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক জহির আকনের দিকনির্দেশনা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান উদ্ধারকর্মীগণ। সংশ্লিষ্টরা জানান, সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ায় একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

স্থানীয়রা প্রথমে প্রাণীটিকে ভুলবশত ভালুক, পান্ডা কিংবা বাঘের ছানা মনে করে আক্রমণের চেষ্টা করে। পরে সচেতনতা প্রচারণার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিশেষজ্ঞরা জানান, লজ্জাবতী বানর সাধারণত গাছের আঠা ও রস খেয়ে বেঁচে থাকে এবং মাঝে মাঝে পোকামাকড় খেয়ে পরিবেশের উপকার করে। এটি মানুষের বা ফসলের জন্য ক্ষতিকর নয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এ ধরনের প্রাণী দেখলে না মেরে দ্রুত বনবিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর