শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুন এর নেতৃত্বে সোনাতলী সাকিনে মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন — ভূরুঙ্গামারীর সোনাতলী গ্রামের জরিনা, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের আনছারের ছেলে রবিউল, দিনাজপুরের হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের রশীদের মেয়ে গোলেজান, ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি, রংপুর বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুলের মেয়ে শাপলা।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮,৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

তাদের কাছে কোনো মাদক না পাওয়া গেলেও, জিজ্ঞাসাবাদের সময় তারা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর