বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড। দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঘরছাড়া; ন্যায়বিচার ও স্বামীর ঘরে আশ্রয়ের দাবিতে সংবাদ সম্মেলন  দোয়ারাবাজারে ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকা ছিনতাই জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 

দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাদিক মিয়ার ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য তার নিজস্ব ভুষি মালের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে পথে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে রনজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) এবং অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হৃদয় আচার্য্যের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হৃদয় আচার্য্যের কাকা সুকেশ আচার্য্য দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর