শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম গোদাগাড়ীতে বিএনপির জাল প্রত্যয়নপত্রে জামিনে মুক্ত মাদক কারবারি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ  পেট্রোবাংলার প্রশিক্ষণে মেধামূল্যায়নে দ্বিতীয় শেরপুরের কৃতি সন্তান ফরহাদ হোসেন চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন ঝিনাইগাতীর গজনী অবকাশ পিকনিক স্পটে বিভাগীয় কমিশনারকে শেরপুর জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।

রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর স্যাটেলাইট টেলিভিশনের মোঃ আলম হোসেনকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রুপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী, আগামীর সময় এ হায় মিলন, সহ-সভাপতি হিসাবে স্টার নিউজের এসএম শাহাদাত, জিটিভির আশিকুর রহমান হান্নান, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ, সময়ের আলোর রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরণ, অর্থ বিষয়ক সম্পাদক গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, ক্রীড়া , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনটিভির শাকিল আহমেদ ও দৈনিক যাযাদিন পত্রিকা , সহ ক্রীড়া , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসলামিক টিভির আল-আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ, দপ্তর সম্পাদক আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক খবরের কগজের রুবেল শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত পত্রিকার পুনম ফেরদৌস, কার্যকরি সদস্য কান্ট্রি টুডে রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডট কমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ। এছাড়া এ কমিটিতে উপদেষ্টা মন্ডলীতে ৮ জনকে রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।

এ সময় নবনির্বাচিত রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ খলিল সিকদার বলেন, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। রূপগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস ক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের আদলে রূপগঞ্জ প্রেস ক্লাবকে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বমাদের।

রূপগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলম হোসাইন বলেন, আমাকে নির্বাচিত করায় আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও অকৃত্রিম কৃতজ্ঞতা।
​নতুন মেয়াদে আমাদের পথচলায় প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে সমন্বিত উদ্যোগে। কমিটির সকল সম্মানিত সদস্যকে সাথে নিয়ে, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে আমরা রূপগঞ্জ প্রেস ক্লাবের সব কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করব।
​সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমাদের প্রধান লক্ষ্য হবে রূপগঞ্জের আনাচে-কানাচে লুকিয়ে থাকা মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরা। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আপনারা যেন নির্দ্বিধায় কাজ করেু যেতে পারেন, তার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে।
​আসুন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্যের যে স্তম্ভ আমরা গড়ে তুলেছি, তা অক্ষুণ্ণ রেখে এলাকা ও দেশের কল্যাণে আমরা সবাই এক হয়ে কাজ করি। ধন্যবাদ সবাইকে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর