বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩, আটক ২ চারঘাটে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে একে এম ছামেদুল হক এর শুভেচ্ছা ও অভিনন্দন! শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক! মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে এডভোকেট এরশাদ আলম জর্জ এর শুভেচ্ছা ও অভিনন্দন! ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক!

চারঘাটে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় তরুণ ক্রীড়াবিদদের খুঁজে বের করতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ বাছাই পর্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউনিয়ন থেকে প্রতিযোগী অংশগ্রহণ করে। বাছাই কার্যক্রমে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, সাঁতার ও এথলেটিক সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় কিশোর-কিশোরীরা।

বিচারকরা তাদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিভাবানদের নির্বাচন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীর, ক্রীড়া ব্যক্তিত্ব ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর