শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। প্রবাসের মাটিতে চট্টগ্রামের গৌরব, ব্যবসা ও ঐক্যের মঞ্চ ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুবকদের স্বাবলম্বী করতে নানিয়ারচর সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ ঝিনাইগাতীর কৃতী সন্তান জয়নাল আবেদীন জিহান হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক: এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি; নিয়োগ পরীক্ষায় উপজেলায় ৭ম গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া

তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জিয়াউল ইসলাম জিয়া / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মেইকার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের পশ্চিমবাজারস্থ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ।

লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন শেখ অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল বিকেল ৪টার দিকে বাদাঘাট বাজারে তার মালিকানাধীন জেসমিন ইলেক্ট্রনিক্স মেইকারের দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম শেখ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী হেলেনা বেগম, প্রতিবন্ধী ছেলে আজিজুল ইসলাম, শিলা বেগম ও সাবিনা বেগমকেও দা, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে তাদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর রিয়াজ উদ্দিন শেখ বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/৩৪ ধারায় তাহিরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর ১১২/২০২৬) মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে কামড়াবন্দ গ্রামের শফিকুল ইসলাম শেখ, তার ছেলে শাকির শেখ ও শাওন শেখ, আব্দুর রহমান শেখ, নুরুন নাহার বেগমসহ আরও কয়েকজনকে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ আরও জানান, তার বসতবাড়ির সিঁড়ির কাজ শুরু করলে প্রতিপক্ষ চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করার চেষ্টা চালায়। এ বিষয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে হামলা ও বাধা অব্যাহত রাখছে বলে অভিযোগ করেন তিনি।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর