বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া দুলাভাইয়ের পর এবার শ্যালককে ডিলার করার চেষ্টা  রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের নকলা উপজেলার বালিগঞ্জ বাজার মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিকেল থেকেই বালিগঞ্জ বাজার মাঠে দর্শকদের ভিড় জমতে থাকে। খেলা শুরুর পর দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বন্ধুমহল ও সাথী ক্রীড়া সংঘ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বন্ধুমহল ১-০ গোলে সাথী ক্রীড়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় সার্বিক সহযোগিতা ও সৌজন্যে ছিলেন ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুবাস মিয়া। তিনি খেলাধুলার উন্নয়ন ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুবাস মিয়া বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। খেলাধুলা তরুণদের মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগানো সম্ভব। নির্বাচিত হলে ইউনিয়নের ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি তরুণদের জন্য আরও বেশি ক্রীড়া কার্যক্রমের সুযোগ সৃষ্টি করব।”

স্থানীয়রা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে বালিগঞ্জ বাজার এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর