শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ১৩ হাজার হেক্টর ধান কৃষকের ২০০ কোটি টাকার স্বপ্ন এখন পানির নিচে পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম বদলগাছীতে কৃষি ও কৃষকের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ! সিরাজগঞ্জ ৩ আসনের নির্বাচনী গাড়িবহরের হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দোয়ারাবাজারে গরুর ধান খাওয়া নিয়ে সংঘ*র্ষের ঘটনায় একজনের মৃ*ত্যু বানারীপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

 

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

 

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। এসময় উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ হতে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার অন্তরার খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে পৌনে ৩ কোটি টাকা। অপর দিকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ চাপোড়-মছলন্দপুর খাল পুনঃখনন করতে ব্যয় হবে পৌনে ১ কোটি টাকা। এ খাল খননের ফলে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খনন কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। সেই সাথে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে কৃষিকাজে ব্যাপক সুফল পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর