সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের তাহিরপুরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও বাঁশখালীতে খোদালা খাল আংশিক খনন: পানিবন্দী কৃষিজমি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র চাচিকে নিয়ে উধাও ভাতিজা, এলাকাজুড়ে আলোচনার ঝড়  ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধন মাদক সেবি ও কারবারিদের বিরুদ্ধে বাঁশখালীতে মানববন্ধন কালীপুর ইউনিয়নে ১৩৪ উপকারভোগীর মাঝে  ভি ডব্লুভিইউ-ভি এর চাল বিতরণ শেরপুরের ঝিনাইগাতীতে ধান কাটার মাঠে কৃষকদের সুন্দর সম্প্রীতির দৃশ্য

কালীপুর ইউনিয়নে ১৩৪ উপকারভোগীর মাঝে  ভি ডব্লুভিইউ-ভি এর চাল বিতরণ

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের কালীপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে ভি ডব্লুভিইউ-ভি (VWV) এর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৪ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি রবিউল হাসান শাপলা, ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী লুটু ও ইউনিয়ন পরিষদের দফাদার নুর মোহাম্মদ এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভি ডব্লুভিইউ-ভি এর এই চাল বিতরণ কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপকারভোগীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভি ডব্লুভিইউ-ভি সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর