মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক রাজশাহীর পবায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধ ও মর্যাদা-নিরাপত্তা নিশ্চিতের দাবি দুর্গাপুরে সরকারি চালের কার্ড চাওয়ায় শিশুসহ বৃদ্ধাকে মারপিট, দুই নারী হাসপাতালে কুষ্টিয়া সরকারি কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ

জিয়াউল ইসলাম জিয়া / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংবাদ সংগ্রহে ২জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসী হামলার শিকার দৈনিক চলনবিল প্রবাহ তাড়াশ প্রতিনিধি রাশিদুল হাসান’কে গুরুতর আহতবস্থায় প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যা ৫.৪৫ টার দিকে উপজেলার ধোপাগাড়ী বাজারে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,উপজেলার গুল্টা বাজারে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ সংগ্রহের জন্য যান,দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ প্রতিনিধি সাংবাদিক রাশিদুল হাসান,দৈনিক তৃতীয় মাত্রা’র তাড়াশ প্রতিনিধি সাংবাদিক খালিদ হাসান।

এ সময় স্থানীয় সন্ত্রাসী ও অবৈধ পুকুর খননের ঠিকাদার রাজু আহম্মেদের নেতৃত্বে ৪-৫ জনের একদল সন্ত্রাসী দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ প্রতিনিধি রাশিদুল হাসান,দৈনিক তৃতীয় মাত্রা’র তাড়াশ প্রতিনিধি খালিদ হাসান,এর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক’রা। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর