বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রেসক্লাব। কাজিপুরে নতুন প্রত্যয়ের বার্তা, আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সফলতার স্বাক্ষর রাখছেন বদরুল আলম গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা

জৈষ্ঠ্যের মধুমাস শুরু: শেরপুরের ঝিনাইগাতীতে রসালো ফলের সমারোহ!

জিয়াউল ইসলাম জিয়া / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

বাংলা বর্ষের সবচেয়ে মিষ্টি ও রসালো মাস জৈষ্ঠ্য শুরু হয়েছে। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে তুলেছে সবুজ-হলুদের উৎসব। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামে গ্রামে, বাগানে বাগানে এখন রসালো ফলের মৌ মৌ গন্ধে ভরপুর। আম, কাঁঠাল, লিচু, আনারসসহ নানা মৌসুমি ফলের সমাহারে কৃষকের মুখে হাসি ফুটেছে।

ঝিনাইগাতীর উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় এবারও ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বাগানে থোকায় থোকায় ঝুলছে সুবাসি আম। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালিসহ স্থানীয় জাতের আম পেকে উঠছে। পাশাপাশি কাঁঠালের মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাতাস।

লটকন, জাম, জামরুল, আতাফল, ফলও বাজারে আসতে শুরু করেছে। স্থানীয় কৃষক আব্দুল মান্নান জানান, “জৈষ্ঠ্য মাস এলে আমাদের এলাকায় যেন সোনালি সময় আসে। গাছে গাছে ফলের ভারে ডাল নুইয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত বাগানে কাজ করতে করতেও মন ভরে যায়।” ঝিনাইগাতীর হাট-বাজারগুলো এখন ফলের পসরায় সাজানো। ক্রেতারা ভিড় করছেন তাজা ও সুলভ মূল্যের ফল কিনতে।

শুধু স্থানীয় বাজার নয়, আশপাশের জেলাগুলোতেও ঝিনাইগাতীর ফলের চাহিদা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নুর প্রতিনিধি কে বলেন, এবার ঝিনাইগাতী উপজেলায় ২২ হেক্টর জমিতে লিচু ও ৩৬ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় ফলের উৎপাদন আশানুরূপ। তবে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে সতর্ক থাকতে। জৈষ্ঠ্যের এই মধুমাস শুধু ফলের উৎসব নয়, এ যেন প্রকৃতির উদার দান।

গ্রীষ্মের তাপকে উপেক্ষা করে যারা বাগানে ঘুরে ফল পাড়েন, তাদের জন্য এ মাস সত্যিই মধুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর