বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রাজশাহীতে আলোচনা সভা, দোয়া, বইমেলা ও রক্তদানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বইমেলা, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের সংগ্রামে জিয়াউর রহমান সাহসী নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় অলঙ্কার হলো সততা। অতীতে রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের শিকার নেতাকর্মীদের কথা উল্লেখ করে তিনি দলীয় বিভেদ ভুলে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এমপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহাসিন, নুরুজ্জামান খান মানিক, রোকুনুজ্জামান আলম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একই দিনে নগরীর ভুবন মোহন পার্কে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকালে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশগঠন ও উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
অন্যদিকে, রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা এবং জাতির স্বপ্ন বাস্তবায়নের সফল কারিগর। তাঁর ১৯ দফা কর্মসূচি সে সময় দেশের মানুষের ব্যাপক সমর্থন পেয়েছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের নেতা। তাঁর নেতৃত্ব জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছিল।
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর