বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

বিশেষ প্রতিনিধি / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ডা. আলী আক্কাছ।
বুধবার (১৭ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, ডা. আলী আক্কাছের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা জানিয়ে স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
ডা. আলী আক্কাছের এ নির্বাচনে বিজয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় তাঁর কার্যকর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর