বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা তাহিরপুরে পাহাড়ি ঢলের হুমকিতে মাদ্রাসা-মসজিদ, যেকোনো সময় নদীগর্ভে বিলীনের আশঙ্কা।

স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা

জিয়াউল ইসলাম জিয়া / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (সোমবার) দুপুর ২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এ.কে.এম. ফজলুল হক।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি ও এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির, সেভরন ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের হসপিটাল ডিরেক্টর ডা. আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী, চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন সহ সংগঠনের বিভিন্ন সদস্য।

সভায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম আরও কার্যকর করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, রোগীবান্ধব সেবা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে সাজিনাজ হাসপাতাল এবং চট্টগ্রামের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে দালিলিক প্রমাণ ছাড়া ‘ভুল চিকিৎসাজনিত শিশু মৃত্যু’ শিরোনামে একপাক্ষিক তথ্য প্রচারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রচারণা সংশ্লিষ্ট হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সুনাম ক্ষুণ্ন করছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, চিকিৎসক সমাজ এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

সভা শেষে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর