বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল ব্যথামুক্ত জীবনের বিশ্বস্ত ঠিকানা!! শিক্ষার গুণগত মানে এগিয়ে মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রেসক্লাব।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহী

০১ জুলাই ২০২৬ইং

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মহোদয়। সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

সভাপতির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আরএমপি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি নিরাপদ ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মহোদয় বলেন, রাজশাহীকে দেশের অন্যতম শান্তিপূর্ণ ও নিরাপদ মহানগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও আরএমপি একটি আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য; রাজশাহীস্থ বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ব্রিগেডিয়ার জেনারেল); ডিআইজি, রাজশাহী রেঞ্জ; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান; জেলা প্রশাসক, রাজশাহী; পুলিশ সুপার, রাজশাহী; রাজশাহীস্থ এনএসআই ও ডিজিএফআইয়ের প্রধানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রাজশাহীস্থ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রাজশাহী মেট্রোপলিটন পুলিশসহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সম্মানিত সুধীজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর