সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রেসক্লাব। কাজিপুরে নতুন প্রত্যয়ের বার্তা, আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সফলতার স্বাক্ষর রাখছেন বদরুল আলম গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায়

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রেসক্লাব।

বিশেষ প্রতিনিধি / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন ( র) আস্তানা’এর সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে, প্রতিবাদ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

সোমবার (২৯ই জুন) দুপুরে এই উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রমেন্দ্র নারায়ন বৈশাখ।

সভায় উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন,মিজানুর রহমান,এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি,খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ,দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শফিকুল ইসলাম,দৈনিক এদিন প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,হযরত শাহ আরেফিন (র:) এর আস্তানায় খাদেম হিসেবে আলম সাব্বির বিগত ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আস্তানার আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী আলম সাব্বির বলেন,আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল আস্তানার হিসাব বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদকের তকমা দিচ্ছে। যারা মাদকের তকমা দিয়ে আমার মানহানি করছে, তারাই মূলত মাদকের সাথে জড়িত।

তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ বলেন,আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। ২২ বছর ধরে তিনি সততার সাথে সাংবাদিকতা করছেন। তাকে জড়িয়ে মানবন্ধনে যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা অপ্রপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকগন প্রতিবাদে জানিয়ে বলেন,একটি পক্ষ তাহিরপুর উপজেলা প্রেসক্লারে দৃষ্টিগোচর বিষয়টি গুরুত্ব সহকারে প্রেসক্লাব প্রতিবাদ দোষীদের দৃষ্টান্ত পুলক শাস্তির দাবী জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর