মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ১৪৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম: সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১০২তম স্থান অর্জনের পর এবার ৪৯তম বিসিএস পরীক্ষায় ইংরেজি ক্যাডারে ১৪তম স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। তবে নিজের এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর জীবনসঙ্গীকে, যিনি বিসিএস যাত্রায় ছিলেন তাঁর শিক্ষক, পথপ্রদর্শক, অনুপ্রেরণা এবং সবচেয়ে বড় শক্তির উৎস।
জানা যায়, দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে তাদের বন্ধুত্ব ও ভালোবাসার শুরু হয় মাস্টার্সের দ্বিতীয় পর্বে, যখন বিশ্ববিদ্যালয় জীবনের শেষ সময় চলছিল।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় পড়াশোনার খরচ চালাতে একাধিক টিউশনি করতে হয়েছে তাঁকে। হলের নিম্নমানের খাবার, একটি কক্ষে আটজনের সঙ্গে বসবাস এবং প্রতিদিনের নানা সংগ্রামের মধ্য দিয়েই শেষ করেন বিশ্ববিদ্যালয় জীবন। মাস্টার্সে ৩.৬৩ সিজিপিএ অর্জন করলেও বাবার স্বপ্ন ছিল মেয়েকে বিসিএস ক্যাডার হিসেবে দেখতে। অথচ তখন বিসিএস সম্পর্কে তাঁর তেমন কোনো ধারণাই ছিল না।
ফলে নিজের ব্যাচের প্রথম বিসিএস অর্থাৎ ৪৫তম বিসিএসে আবেদনই করেননি। ৪৬তম বিসিএস ছিল তাঁর প্রথম অংশগ্রহণ, কিন্তু প্রিলিমিনারিতেই ব্যর্থ হন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। চারপাশ থেকে ছোটখাটো চাকরিতে যোগ দেওয়ার পরামর্শ এলেও একমাত্র তাঁর প্রেমিকই দৃঢ়ভাবে আশ্বাস দেন—পরিকল্পিতভাবে অন্তত দুই বছর বিসিএসের প্রস্তুতি নিলে সফলতা আসবেই।
সেই বিশ্বাসকে পুঁজি করে ২০২৩ সালের ডিসেম্বরে হল ও ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে নিরবচ্ছিন্নভাবে বিসিএস প্রস্তুতি শুরু করেন তিনি। পুরো সময়জুড়ে তাঁর জীবনসঙ্গী পড়াশোনার দিকনির্দেশনা দিয়েছেন।
এদিকে আল্লাহর অশেষ রহমতে তাঁর জীবনসঙ্গী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে মেধাতালিকায় ১০ম স্থান অর্জন করে চাকরিতে যোগ দেন। এরপর থেকে তিনি মানসিক, আর্থিক ও শিক্ষাগত—সব ধরনের সহযোগিতা করতে থাকেন। দিনভর অফিস শেষে রাতে অঙ্ক ও বিজ্ঞান পড়িয়ে দিতেন, চাকরির পরীক্ষাগুলোতে সাহস জোগাতেন এবং ব্যাংক ও বিসিএস—সব ধরনের প্রস্তুতিতে প্রয়োজনীয় পরামর্শ দিতেন।
তিনি জানান, বারবার হতাশ হয়ে পড়লেও জীবনসঙ্গীর অনুপ্রেরণাই তাঁকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে।
তিনি আরও বলেন, তাঁর জীবনসঙ্গী তাঁর চেয়েও বেশি মেধাবী। কিন্তু তাঁকে প্রতিষ্ঠিত করতে এবং তাদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে নিজের মূল স্বপ্ন—বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য—সাময়িকভাবে পিছিয়ে দিয়ে ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছেন। সীমিত সময়ে প্রস্তুতি নিয়েও তিনি ৪৫তম, ৪৭তম ও ৪৯তম বিসিএসের ভাইভায় অংশগ্রহণ করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আজ আমার জীবনের যতটুকু অর্জন, তার সবচেয়ে বড় কৃতিত্ব আমার জীবনসঙ্গীর। তিনি শুধু আমার স্বপ্নপূরণের নায়ক নন, আমার শিক্ষক, পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাশাপাশি আমার বাবা, মা, বোন এবং কয়েকজন নিকটাত্মীয়ের অবদানও আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।”
তিনি দেশবাসীর কাছে তাঁর জীবনসঙ্গীর জন্য দোয়া কামনা করে বলেন, “যেভাবে তিনি আমার স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্নকে কিছুটা পিছিয়ে দিয়েছেন, আল্লাহ যেন খুব শিগগিরই তাঁর স্বপ্নও পূরণ করেন।”
ভালোবাসা, ত্যাগ, পারস্পরিক বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের এই গল্প প্রমাণ করে—একজন মানুষের সাফল্যের পেছনে অনেক সময় আরেকজন মানুষের নিঃস্বার্থ ত্যাগই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ