শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোদাগাড়ী থানা-পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আবুল কালাম আজাদ। সম্প্রতি এলাকায় ফিরে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। গত ১৯ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।
অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করলে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী আরমিনা আক্তার সংশ্লিষ্ট প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নজরে এলে ডিআইজির বিশেষ নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের দাবি, আবুল কালাম আজাদ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এছাড়া সরকার পতনের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদক কারবারের মাধ্যমে অর্জিত তার অবৈধ সম্পদের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান করছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তাধীন আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর