মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিযোগিতায় দ্বৈত সাফল্য: আবৃত্তিতে প্রথম, রচনায় তৃতীয় শাহিনুর শিমুল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতায় শাহিনুর শিমুলের কৃতিত্ব তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম। তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি। ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক।

তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম।

বিশেষ প্রতিনিধি / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরুদ্ধে মামলা করার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন কতৃক বসতবাড়িতে হামলা করে বাদীসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
‎গত ২৬ জুলাই  রোববার সকালে উপজেলার  বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
‎এ ঘটনায় আহত আব্দুল ছালাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
‎মামলা সূত্রে জানাযায়, সুন্দর পাহাড়ী গ্রআমের আব্দুল ছালামের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল হাই এর পরিবারের জমিজমা সংক্রান্ত ও মামলা বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে প্রতিপক্ষ আব্দুল হাই ২০/২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাদী আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালায়।  এ সময় আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষ ও তার লোকজন এলোপাতাড়ি মাথা শরীর ও হাত পা কুপিয়ে হামলায় মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম এবং আব্দুল ছালামসহ ছয়জনকে গুরুতর আহত করে।  পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে ভর্তি করেন। গুরুতর আহত মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, সেখানে মধু মিয়া ও আবুল কাশেম গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎বাদী অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েও ঘটনাস্থল ত্যাগ করেন। পরে চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎তবে এ বিষয়ে অভিযুক্তদের না পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‎তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর