তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।
বিশেষ প্রতিনিধি
/ ১৬
বার দেখা হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
শেয়ার করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের এক সাবেক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের প্রদীপ ব্রহ্মণের ছেলে অলক ব্রহ্ম (২২) ও তার বাবা প্রদীপ ব্রহ্ম পূর্ববিরোধের জেরে করুনময় পালের ছেলে সুজন পাল (৩৩)-এর ওপর অতর্কিত হামলা চালান। হামলায় আহত সুজন পাল নিজেকে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) বলে দাবি করেছেন।
স্থানীয়রা আহত সুজন পালকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারী পক্ষের দাবি, হামলায় অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।