সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ডিএসকেসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম।

এ সময় ডিএসকেসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যা করা।”

বক্তারা আরও বলেন, সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার অংশগ্রহণে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর