বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণ ঐক্যবদ্ধ-আনিসুল হক।

বিশেষ প্রতিনিধি / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

 

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন, “এই নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়; এটি দেশ ও জাতির প্রতি দায়িত্ব নেওয়ার নির্বাচন। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে এবং গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, “গত ১৭ বছর ধরে আমি ও আমার দল বিএনপি জনগণের পাশে থেকেছি। কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি। জনগণই আমার শক্তি। এবার জনগণ ভোটের মাধ্যমে এই ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করবে— ইনশাল্লাহ।”

তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার।”

উঠান বৈঠকে তৃণমূলের ভোটাররা “আমরা সবাই ঐক্যজোট, ধানের শীষে দেবো ভোট”— এই স্লোগানে মুখর হয়ে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেন।
বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর