শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার।

বিশেষ প্রতিনিধি / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামে রুপ মিয়ার বাড়িতে এলাকাবাসির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বিট্রিশ আমলের তিনফুট উচ্চতার লোহার সীমান্ত পিলার( মেটনেট) উদ্ধার করা হয়েছে। আবার কেউ কেউ এই বস্তুটাকে বলে দাবি করেন।

স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার এস আই ইমাম আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ আটগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজানগাঁও গ্রামের মৃত ইছরাহিল মিয়ার ছেলে মাদক বিতেক্রতা ও সেবনকারী রুপ মিয়া(রুক্কা) বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের ভেতরে থেকে এই বিট্রিশ আমলের সীমান্ত পিলার(মেগনেট)টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ঠ মুরুব্বী আব্দুল হেকিম মড়ল,১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জালাল মিয়া, ১নং আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নয়ন আহমদ(নয়ন),শাল্লা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান,শাহীন,শুভ,তারেক মিয়া,আব্দুর রশিদ, জহিরুল ইসলাম ও সুলতান মিয়াপ্রমুখ।

এ ব্যাপারে ১নং আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নয়ন আহমদ(নয়ন) তিন ফুট উচ্চতার এই লোহার বস্তুটাকে মেগনেট বলে দাবি করেন। তিনি বলেন এই পিলারের মাঝে যে কারেন্টের তারটি রয়েছে সেটিতে ব্লেড দিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় এই ব্লেডটাকে চুম্বকের মতো আকর্ষন করে। তিনি বলেন এই রুপ মিয়া( রুক্কা) একজন মাদক কারবারী ও সেবনকারী সে মাদকের ব্যবসা করে এলাকার যুুবসমাজকে ধবংসের দিকে ঠেলে দিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় আইন শৃংখলা বাহিনীর নিকট দাবি জানান।

এ ব্যাপারে শাল্লা থানার এস আই(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শওকত হোসেন তিন ফুট উচ্চতার বিট্রিশ আমলের একটি লোহার পিলার উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান,রুপ মিয়াকে ঘটনার সময় বাড়িতে পাওয়া যায়নি। এই বস্তটা এস্কপার্ট দিয়ে যাচাই বাছাই করা হবে তবে এই ঘটনায় রুপ মিয়াকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর