সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন নামজারি থেকে বিতর্কিত দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে প্রশ্নের মুখে ২০১৭ সালের রেজিস্ট্রি তাড়াশে জমি নিয়ে বিরোধ: দলিল জালিয়াতি, জোরপূর্বক দখল ও ধারাবাহিক হয়রানির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে চারঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ মেডিকেলে সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকে ৪৭তম বিসিএসে লাইভস্টোক ক্যাডার—মেহেবুল হাসানের অনুপ্রেরণার গল্প গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল

গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট এলাকায় সাবেদুল হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

রবিবার (২ আগস্ট) সকাল ৯টায় রাজাবাড়ি হাট মহাসড়কে শুরু হওয়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজাবাড়ি হাট, বিজিবি চেকপোস্ট ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় রাজাবাড়ি হাটে এসে মানববন্ধন শেষ করেন। কর্মসূচিতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেদুলের মৃত্যু রহস্যজনক হলেও তার পরিবার এখনো মামলা করতে ভয় পাচ্ছে। তাদের দাবি, নিহতের মা প্রকৃত খুনিদের পরিচয় জানলেও নিরাপত্তাহীনতার কারণে প্রকাশ্যে তাদের নাম বলতে সাহস পাচ্ছেন না।

বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হবে। তারা ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে ঘটনার বিস্তারিত তথ্য ও অভিযুক্তদের পরিচয় প্রকাশ করতে পারেন।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে সাবেদুল হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.