শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ঝিনাইগাতী তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু। লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক,হারানো ও লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এসব অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিতে পারলে সরকারি বিধি অনুযায়ী তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথা জানিয়েছে এসআরবি-৫।

বুধবার (১৬ সেপ্টেম্বর ) রাজশাহীতে এসআরবি-৫ সদর দপ্তরের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক, পিএসসি।

তিনি বলেন, সরকারি অস্ত্র ও গোলাবারুদ জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। হারানো অস্ত্র বা গোলাবারুদের অবস্থান সম্পর্কে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং সরকারি বিধি অনুযায়ী পুরস্কারের ব্যবস্থা করা হবে।

এসআরবি-৫-এর বিশেষ গণবিজ্ঞপ্তি অনুযায়ী, হারানো সরকারি অস্ত্রের তালিকায় রয়েছে মোট ১৬টি অস্ত্র। এর মধ্যে চায়না রাইফেল ২টি, চায়না পিস্তল ৫টি, ১২ বোর শর্টগান ৬টি এবং গ্যাসগান ৩টি। এছাড়া হারানো ৫ হাজার ৩৫২ রাউন্ড গোলাবারুদের মধ্যে ৫৫৪ রাউন্ড ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুরস্কারের বিষয়ে বলা হয়েছে, রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপার প্রতিটির জন্য ২ লাখ টাকা, শর্টগান, পিস্তল ও গ্যাসগান প্রতিটির জন্য ৫০ হাজার টাকা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল প্রতিটির জন্য ১ হাজার ৫০০ টাকা এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ প্রতি রাউন্ডে ৫০ টাকা পুরস্কার দেওয়া হবে।

 

এসআরবি-৫ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্বেচ্ছায় সঠিক তথ্য দেওয়া যাবে। তথ্য যাচাই ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে।

তথ্য দেওয়ার হটলাইন

হেডকোয়ার্টার/ সিপিএসসি

রাজশাহী, রাজশাহী মেট্টোপলিটন

মোবাঃ ০১৭৭৭-৭১০৫০১, ০১৭৭৭-৭১০৫০৩

০১৭৭৭-৭১০৫৫৫, ০১৭৭৭-৭১০৫৯৯, ০১৭৭৭-৭১০৫৫৬

সিপিসি-২ নাটোর, আত্রাই

মোবাঃ ০১৭৭৭-৭১০৫২২, ০১৭৭৭-৭১০৫২৩

র‍্যাব-৫ হটলাইন

সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, নিয়ামতপুর

মোবাঃ ০১৭৭৭-৭১০৫১১, ০১৭৭৭-৭১০৫১২

সিপিসি-৩

জয়পুরহাট, নওগাঁ

মোবাঃ ০১৭৭৭-৭১০৫৩৩, ০১৭৭৭-৭১০৫৩৪

এ ছাড়া WhatsApp, Viber, Imo ও Telegram-এর মাধ্যমেও এসব নম্বরে তথ্য দেওয়া যাবে।

এসআরবি-৫, রাজশাহীর পক্ষ থেকে বলা হয়েছে, হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য তথ্য থাকলে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সংশ্লিষ্ট হটলাইনে জানানোর আহ্বান জানানো হয়েছে।

দেশ ও মানুষের নিরাপত্তায় আপনার সচেতনতা ও দায়িত্বশীল তথ্য গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-5 Rajshahi)-কে তথ্য দিন—মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর