ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ আগস্ট ২০২৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, ইউপি সদস্য রুকুনুজ্জামান, মাসুম বিল্লাহ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস কে সাত্তারসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।