শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা 🌳 জীবনের বৃক্ষ 🌳 জীবনের বৃক্ষ 🌳 জীবনের বৃক্ষ ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এইচ এম সাকোয়াফ আশরাফ প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে 🌙 মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন 🌙 প্রস্তুতি সভা; বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিআরডিবি ময়মনসিংহ সদরের চেয়ারম্যান হওয়ায় জসিম উদ্দিন জনিকে তানভীর শাহরিয়ার নাবিলের ফুলেল শুভেচ্ছা

ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কালাই চাঁদ চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অবৈধ প্রবেশ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জব্দ করা মদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ঝিনাইগাতীতে বারবার বিপুল পরিমাণ মাদক জব্দ হলেও এর সঙ্গে জড়িত পাচারকারী ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করা না গেলে মাদক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের অভিযোগ, সীমান্তবর্তী এ এলাকায় বিভিন্ন সময় মাদক জব্দের ঘটনা ঘটলেও পাচারকারী চক্রের মূল হোতারা অনেকটা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
সচেতন মহলের দাবি, শুধু মাদক জব্দ নয়, এর সঙ্গে জড়িত পুরো পাচারকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় মাদকের বিস্তার ঠেকানো কঠিন হবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে তরুণ ও যুবসমাজের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর