বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত, ৮৪ শিক্ষার্থীকে ১ লাখ ৬৮ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। তাহিরপুরে ফেরদৌস আলম আখঞ্জীর পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা। টেকনাফ-উখিয়া সীমান্তে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার সারাদেশে দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গীতে জমজমাট গ্রামীণ খেলা হাডুডু

মোঃ তাজিদুল ইসলাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে দিনব্যাপী জমজমাট হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী মাঠে আয়োজিত এ খেলায় ৬০টি দল অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত হন হাজারো দর্শক।

দুর্দান্ত আক্রমণ-পাল্টা আক্রমণ ও টানটান উত্তেজনায় পুরো মাঠ ছিল সরগরম। গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দিনের শেষভাগে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় কামরাঙ্গী ও ফতেহপুর দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফতেহপুর ও কামরাঙ্গী দল সমান সমান অধিকার নিয়েই খেলা সমাপ্তি ঘটে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর