শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর কৃতী সন্তান জয়নাল আবেদীন জিহান হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক: এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি; নিয়োগ পরীক্ষায় উপজেলায় ৭ম গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান দুলাভাইয়ের পর এবার শ্যালককে ডিলার করার চেষ্টা  রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ
মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয়, পৌর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ফুড প্যাকেজ বিতরণ করেন এবং আরো সহযোগিতার আশ্বাস দেন।
নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ বর্তমানে কঠিন সময় পার করছেন। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার কথাও জানান তারা।
পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারী মো. সোহেল রানা দুদুলের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ওয়ার্ড সেক্রেটারী জসিমউদদীন, ওয়ার্ড অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ, শ্রমিক কল্যাণের পৌর সেক্রেটারী হানিফ আলী, কালিয়াকৈর পৌর জামায়াতের সেক্রেটারী ইমতিয়াজ আহমেদ, পৌর আমীর ইয়াছিন আলী মৃধা, গাজীপুর জেলা সেক্রেটারী শফি উদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শফিজ উদ্দিন, মেয়র প্রার্থী ডা. আখতার হোসেন চঞ্চল এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী বশির উদ্দিন।
এ সময় জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজ নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর