বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

রাজশাহীর বাঘায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন! 

মোঃতোফাজ্জল হোসেন, সটাফ রিপোটার। / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃতোফাজ্জল হোসেন, সটাফ রিপোটার।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর বাঘা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। 

বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, প্রকল্প অফিসার মাহমুদুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার মোঃ মুনছুর আলী,সহকারী ভ্যাটেনারী অফিসার আঃমালেক সহ বিভিন্ন এলাকার খামারী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংস্কৃত কর্তৃপক্ষ জানান এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালন করা হবে। এর আওতায় খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার পরিচালনা করা হবে।

পরে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরু মালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইউএনও শাম্মী আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর