সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার, সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির জমকালো ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন। সুনামগঞ্জ সীমান্তে নারীসহ ৩ বাংলাদেশি আটক, পাচার চক্রের মূল হোতা পলাতক। যাদুকাটা নদীতে নৌকাডুবি: অতিরিক্ত যাত্রী বোঝাই, প্রাণ গেল শিশুর। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি; অবহেলিত উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহৎ ‘শব্দীগঞ্জ ঈদগাহ ময়দান’: নদী পেরিয়ে নামাজে আসেন মুসল্লিরা

সাত কলেজের শিক্ষার্থীদের লাগাতার অবরোধ আজ থেকে, যানজটের সতর্কতা

অনলাইন ডেস্ক / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে আজও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, মিরপুর টেকনিক্যাল, তাঁতিবাজার, গুলিস্তান, শাহবাগ, তেজগাঁওসহ একাধিক এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টরা এসব এলাকা এড়িয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।

ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে একযোগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বুধবার এসব এলাকায় অবরোধের কারণে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর