শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন। সুনামগঞ্জ সীমান্তে নারীসহ ৩ বাংলাদেশি আটক, পাচার চক্রের মূল হোতা পলাতক। যাদুকাটা নদীতে নৌকাডুবি: অতিরিক্ত যাত্রী বোঝাই, প্রাণ গেল শিশুর। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি; অবহেলিত উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহৎ ‘শব্দীগঞ্জ ঈদগাহ ময়দান’: নদী পেরিয়ে নামাজে আসেন মুসল্লিরা তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে পাইকগাছার মধ্যেম সোনাতোনকাঠীতে ঈদের জামাত অনুষ্ঠিত; গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ঈদুল ফিতরে দেশবাসীকে ঈদগাঁও প্রেসক্লাবের শুভেচ্ছা ভেড়ামারা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতর এর উপলক্ষে দেশ ও দেশের বাহিরের, সর্বস্তরের জনগণকে জানাইছে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তাহিরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন;

যাদুকাটা নদীতে নৌকাডুবি: অতিরিক্ত যাত্রী বোঝাই, প্রাণ গেল শিশুর।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

শফিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে নৌকাডুবির এক হৃদয়বিদারক ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার মানিগাঁও এলাকার জয়ানাল আবেদীন শিমুল বাগান সংলগ্ন লাউড়েরগড়-বাদাঘাট খেয়া পারাপারের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুফিয়া বেগম (১০)। সে উপজেলার লাউড়েরগড় গ্রামের সতু মিয়ার মেয়ে। আহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্যমতে, যাত্রীবোঝাই একটি নৌকা লাউড়েরগড় ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই যাদুকাটা নদীর মাঝপথে হঠাৎ ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।
নৌকার মাঝি জয়দর আলী জানান, যাত্রীদের তিনি আগেই সতর্ক করেছিলেন। অতিরিক্ত ভিড় দেখে অনেককে পরবর্তী নৌকায় ওঠার অনুরোধও করেন। কিন্তু অনেক যাত্রী সেই সতর্কতা উপেক্ষা করে একসঙ্গে নৌকায় উঠলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
বড়দল উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নোয়াজ আলী জানান, ঘটনাস্থলেই একজন শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণেই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই দিপক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নদীপথে যাত্রী পারাপারে নিয়ম-কানুন না মানা এবং অতিরিক্ত যাত্রী ওঠানোর প্রবণতা বন্ধ না হলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের পক্ষ থেকেও নদীপথে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর