শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেড়ামারা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতর এর উপলক্ষে দেশ ও দেশের বাহিরের, সর্বস্তরের জনগণকে জানাইছে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তাহিরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন; নিজের আনন্দের চেয়ে অন্যের হাসিই যার কাছে বড়. ব্যস্ততাকে ছুটি দিয়ে অসহায় মানুষের দুয়ারে ভেড়ামারা উপজেলা স্বরূপেরঘোপের গ্রামের ছেলে আশিক রহমানের ঈদ উপহার” রাজশাহী বাঘা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার : ১, বদলগাছীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসি লুৎফর রহমান; কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নিজের আনন্দের চেয়ে অন্যের হাসিই যার কাছে বড়. ব্যস্ততাকে ছুটি দিয়ে অসহায় মানুষের দুয়ারে ভেড়ামারা উপজেলা স্বরূপেরঘোপের গ্রামের ছেলে আশিক রহমানের ঈদ উপহার” শাহপরান থানা পুলিশের হাত থেকে ২৯৭ পিস ইয়াবাসহ দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ;

তাহিরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

শফিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামসহ আশপাশের আরও কয়েকটি গ্রামে ধর্মীয় উৎসাহ ও আনন্দঘন পরিবেশে এই ঈদ পালন করা হয়।
রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন আমতৈল জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে পার্শ্ববর্তী আরও তিনটি গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে শতাধিক মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদ উদযাপনকারী আমতৈল গ্রামের বাসিন্দা আমির আলী জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত মির্জা কিল দরবার শরীফের অনুসারী। পূর্বপুরুষদের অনুসৃত ধারাবাহিকতা অনুযায়ী তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই নিয়ম অনুসারেই এবারও তারা আগাম ঈদ উদযাপন করেছেন।
তিনি আরও জানান, ঈদুল ফিতর সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করা হলেও আসন্ন ঈদুল আজহা সারাদেশের সঙ্গে মিল রেখে উদযাপন করা হবে।
এদিকে, তাহিরপুর উপজেলার অন্যান্য এলাকায় সরকার ঘোষিত চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে। একই উপজেলায় ভিন্ন দিনে ঈদ পালনের বিষয়টি স্থানীয়দের মাঝে নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
তবে সব মত-পথের ঊর্ধ্বে থেকে ঈদের মূল বার্তা—সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির আহ্বানই সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর