সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

পাইকগাছায় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধ  :

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের মধ্যম সোনাতনকাঠী জামে মসজিদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর সাফায়েত হোসেন (সাবান আলী)।

তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রকে নতুন করে জন্ম দিয়েছে। ইসলামী ভাবধারায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন কারও সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, বাবু দেবব্রত ভাদ্র, তোফাজ্জল সরদার, মোঃ শহিদুল সরদার, মোঃ বিল্লাল শেখ, মোঃ আবুবকর ফকির,শেখ আল আমিন হোসেন আলাল, শেখ জাকির হোসেন, শেখ আলতাফ হোসেন, শেখ খায়রুল বাশার, শেখ মশিয়ার রহমান, শেখ মেহেদী হোসেন, মীর আছাবুর রহমান, শেখ হাবিবুর রহমান, মীর হানিফ আলী, শেখ আব্দুল খালেক, শেখ ফয়সাল হোসেন, মীর রনি, শেখ ইকরাম হোসেন, মীর শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম গাজী, মীর তুহিন আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর