শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। জনগণের অংশগ্রহণে বাস্তবায়ন হবে প্রতিশ্রুত কর্মসূচি। শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল। ঝিনাইগাতীর  কৃতি সন্তান হাফেজ মাওলানা ফয়জুল  হাসান অবহেলিত-ঝিনাইগাতী জনসাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। গোমস্তাপুরে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান ডাক্তার দেখানোর কথা বলে বাবার সম্পত্তি হেবাবিল! ইউপি সদস্যসহ দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ, ন্যায্য অধিকার ফিরে পেতে সুবিচার প্রার্থনা ভুক্তভোগীদের দক্ষতা ও সততায় চিলাহাটির খাদ্য গুদাম ব্যবস্থাপনায় প্রশংসিত ওসি এলএসডি মোঃ জুয়েল ভূইয়া সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পে বদলে গেছে ডোমার উপজেলার চিত্র

ঝিনাইগাতীর  কৃতি সন্তান হাফেজ মাওলানা ফয়জুল  হাসান অবহেলিত-ঝিনাইগাতী জনসাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী  উপজেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ব্রিজপারে এক মুসলিম পরিবারে ২ অক্টোবর  ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ মাওলানা  ফয়জুল হাসান। 

তারা পারিবারিক হিসেবে ছয়ভাই।ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত  তার সহধর্মিণী একজন গৃহিণী তাদের ২ জন সন্তান ছেলে আব্দুল্লাহ ফারাবি ও আবদুল আখির ফারদিন ।

হাফেজ মাওলানা ফয়জুল হাসান এর পিতা আলহাজ্ব আসাদুজ্জামান বাচ্চু, মাতা আলহাজ্জা ফজিলাতুন্নেছা যিনি হাজি অসিমউদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। 

তাদের গ্রামের বাড়ি সদর ইউনিয়নের  দড়িকালিনগর কোনাগাও, বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী, সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি মরহুম একেএম ক্বারি শামসুদ্দিন সাহেব হাফেজ মাওলানা ফয়জুল হাসানের দাদা।

ছোট থেকেই তিনি অনেক মেধাবী শিক্ষার্থী ছিলেন। 

হাফেজ মাওলানা ফয়জুল  হাসান ২০০১ সালে ঝিনাইগাতি  সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশের পর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা ঝিনাইগাতী থেকে ২০০৪ সালে কৃতিত্বের সাথে হিফজ শেষ করেন।

কওমি মাদ্রাসার পাঠ চুকিয়ে 
২০১২ সালে নাচনমুহুরী ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল এবং ২০১৪ দিঘিরপাড় ইসলামিয়া ফাজিল মাদরাসা হতে আলিম উভয় পরীক্ষায় প্রথম বিভাগ নিয়ে উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর ২০১৭ সালে শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ফাজিল ও ২০১৯ সালে কামিল ( হাদিস) স্নাতকোত্তর এবং শেরপুর সরকারি কলেজ থেকে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার নিয়ে পড়াশোনা  করেন। 

পেশাগত জীবনে তিনি একজন উদ্যোক্তা,শিক্ষক ও খতিব।

পেশাগত জীবনের বাহিরে ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ, স্বেচ্ছায় রক্তদানসহ দূর্যোগের সময় আর্তমানবতার কাজে সংযুক্ত থাকেন।

  হাফেজ মাওলানা ফয়জুল হাসান প্রতিনিধিকে বলেন, ঝিনাইগাতী অবহেলিত তাই আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

স্থানীয় সুত্রে জানা যায়, ফয়জুল হাসান  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর