শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। জনগণের অংশগ্রহণে বাস্তবায়ন হবে প্রতিশ্রুত কর্মসূচি। শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল। ঝিনাইগাতীর  কৃতি সন্তান হাফেজ মাওলানা ফয়জুল  হাসান অবহেলিত-ঝিনাইগাতী জনসাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। গোমস্তাপুরে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান ডাক্তার দেখানোর কথা বলে বাবার সম্পত্তি হেবাবিল! ইউপি সদস্যসহ দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ, ন্যায্য অধিকার ফিরে পেতে সুবিচার প্রার্থনা ভুক্তভোগীদের দক্ষতা ও সততায় চিলাহাটির খাদ্য গুদাম ব্যবস্থাপনায় প্রশংসিত ওসি এলএসডি মোঃ জুয়েল ভূইয়া সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পে বদলে গেছে ডোমার উপজেলার চিত্র

গোমস্তাপুরে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শারওয়ার হোসেন
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বডি:
বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এসব উন্নয়ন প্রকল্প দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উদ্বোধন করা উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে— জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিংকরণ, বহিপাড়া ডায়ংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং নুনগোলা বাসস্ট্যান্ড (রংধনু হল) থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত ও ঢুলিপাড়া চুটির মিল থেকে পূনর্ভবা নদী পর্যন্ত ভায়া নুনগোলা বাসস্ট্যান্ড হয়ে ড্রেন নির্মাণ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী মনে করছেন, এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর