বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন। বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

দক্ষতা ও সততায় জলঢাকার খাদ্য গুদাম ব্যবস্থাপনায় প্রশংসিত ওসি এলএসডি মোছাঃ ফরিদা ইয়াসমিন

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদামের দায়িত্বে থাকা ওসি এলএসডি মোছাঃ ফরিদা ইয়াসমিন সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এলাকার খাদ্য গুদাম ব্যবস্থাপনায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সুশৃঙ্খল তদারকি ও আন্তরিক প্রচেষ্টায় সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি গুদামে চাল ও গম সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্যশস্যের মান বজায় রাখা, গুদামের শৃঙ্খলা রক্ষা এবং সরকারি নিয়মনীতি মেনে কার্যক্রম পরিচালনায় তিনি সবসময় সতর্ক থাকেন।

স্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা জানান, ওসি এলএসডি মোছাঃ ফরিদা ইয়াসমিন অত্যন্ত দায়িত্বশীল একজন কর্মকর্তা। তিনি নিয়মিত গুদামের কার্যক্রম তদারকি করেন এবং কোনো অনিয়মের সুযোগ না দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে ওসি এলএসডি মোছাঃ ফরিদা ইয়াসমিন বলেন, “সরকারি খাদ্যশস্য সঠিকভাবে সংরক্ষণ ও জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের বড় দায়িত্ব। আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করছি।”
তার এই কর্মনিষ্ঠা ও সততার কারণে জলঢাকা উপজেলার খাদ্য গুদাম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রয়েছে বলে স্থানীয়রা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর